Gadfly
A Blog By Riton Khan
A person who stimulates or annoys especially by persistent criticism.
আমি নিজেকে পজিটিভিস্ট বলি। আমি বিশ্বাস করি, ধ্রুব সত্য বলে কোথাও কিছু নেই, আপেক্ষিক সত্য আছে বলা যেতে পারে। চিন্তার জগতে আমাদের যে অবস্থান সেটা আপেক্ষিক সত্যের জগত। ধ্রুব সত্য নয়। এই প্রসঙ্গে আমাকে অনেকই জিজ্ঞাসা করে আমি ঈশ্বরে বিশ্বাস করি কিনা? না একেবারেই করি না। করি না বলেই মাথা সুস্থ রাখতে পারি। সমস্ত বিশ্বসংসার ধ্বংসের দিকে যাচ্ছে। এই ভয়াবহ পরিণতির মধ্যে সময়ের এক বিন্দুতে আমরা বসবাস করছি। এই বোধটা আমার আছে। কিন্তু এর জন্য ঈশ্বর কল্পনা করার কোনও দরকার নেই। বাস্তব জীবনে এটা কল্পনা, এর কোনও যথার্থ ভিত্তি নেই। আমরা যেমন সিনেমা দেখি, উপন্যাস পড়ি, ভালো লাগে বলেই এই গুলো করে থাকি। ঈশ্বর বিশ্বাসটাও আমার কাছে সেরকমই। বেদ, বাইবেল, কোরান সবই পড়ি। ভালো লাগে দেখেই পড়ি। আমার মনে হয় মানুষের কল্পনার জীবনের সর্বোচ্চ অভিব্যক্তি ঈশ্বর কল্পনায়। এটাও আমার একটি মত, একটি দৃষ্টিভঙ্গি। তাই it’s not possible to draw a Euclidean straight line comprising length without breadth. But you sharpen your pencil as far as possible to reach that. That’s what we have to try and achieve.
Visit my professional profile as a web developer at www.riton.me
Visit my professional profile as a web developer at www.riton.me