সবই তো ঠিক তেমনি আছে
এলোমেলো কাগজকলম বইপত্র
শব্দ দিয়ে গড়া আমার কবিতার খাতা
ছাদের কার্ণিশে এখনো ঝুলছে ঝলসানো স্মৃতি।
দেয়ালে সাঁটা সেই ধূসর ছবিটি
এখনো হেলে আছে ডানদিকে একটু্খানি।
জানালার পাশে বাগানটিতে
এখনো জোনাকিরা জ্বালছে মশাল
ঝিঁঝিঁরা এখনো আবৃত্তি করছে
কমিউনিস্ট ম্যানিফেস্টো।
অন্ধকার এখনো এসে উলটে দিচ্ছে
আকাশে তারাদের ঝিলমিল।
ঘাসের ডঁগায় শিশির হয়ে এখনো
শুয়ে আছেন নাটোরের বনলতা সেন।
শুধু আমি নেই,
না মরিনি -
আমি আজ তাই কবি নই আর
কাকতাড়ুঁয়া হয়ে বাঁচি।
রিটন K.
কেউ কি আমার এই কবিতাটির একটি শিরোনাম দিবেন ?
দয়াকরে রেপ্লেতে আপনার দেয়া শিরোনামটি উল্লেখ করুন।
5 Responses to "কেউ কি আমার এই কবিতাটির একটি শিরোনাম দিবেন ?"
Facebook Blogger Plugin: Bloggerized by Blog.Ritonkhan.com Enhanced by Riton.me
কাকতাড়ুঁয়া
না থাকা জীবন
অন্ধকার প্রতিচ্ছবি!
bah toxi bhalo bolechis...
ok ami dibo...
"Jholshano Chaya"
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।