
Directed by Robin Campillo
চলচ্চিত্র
দে কেম ব্যাক
একদিন সকালবেলায় ফ্রানেসর এক ছোট্ট শহরের অধিবাসীরা ঘুম থেকে জেগে আবিষকার করল, সমপ্রতি মারা যাওয়া হাজার হাজার মানুষ শহরে ঘোরাফেরা করছে। এই অত্যাশ্চর্য ঘটনা কীভাবে ঘটতে পারে, ঘটল কী করে, সেসব দিকে তাকানোর ফুরসত কারও ছিল না। বরং মৃত ব্যক্তিদের সঙ্গে তাদের আত্মীয়স্বজনের এক হুড়াতাড়া মোলাকাত শুরু হলো।
তখন একটা অসুবিধা তৈরি হলো। যেসব মৃত লোক ফিরে এসেছে সমাজে, তাদের পুনর্বাসন হবে কী করে? তারা যেসব চাকরি করত, সেগুলো এখন অন্যরা করছে। তাদের স্বামী বা স্ত্রী তো এখন থাকে অন্য কারও সঙ্গে। সরকারি কর্মকর্তারা এই নিয়ে যখন খুব ব্যস্ত, এসব নতুন লোকের নিয়ে কী হবে, তখন এসব মৃত আগন্ত-ক কিম্ভুত সব আচরণ করতে শুরু করে।
তারপর ধীরে ধীরে সবাই বুঝতে পারে, যারা ফিরে এসেছে তারা ঠিক মৃত লোকদের মতো নয়। কোথাও একটা পার্থক্য আছে।
ক্যামপিলো, তার ডিরেক্টর হিসেবে বানানো প্রথম ছবিতে এক অন্তর্ভেদী দৃষ্টি হেনে দেখিয়েছেন-সমাজ কীভাবে সামাল দেয় তার দুঃখ আর মর্মপীড়া, আর সেই কাজটি কত কঠিন।










1 comments:
bah darun to! looking forward to watch this movie...thanks dada
Post a Comment